রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

মাটিরাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২দিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২দিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এর আয়োজনে ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  বিসিএসআইআর এর বাস্তবায়নে  স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২দিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআই আর এর উপ-পরিচালক (প্রশাসন), বেনজীর আহাম্মেদ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর  মো: সাদেকুল আজম। এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,  মাটিরাঙ্গা উপজেলা বিএনপি,র সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, সহ বিভিন্ন দপ্তর প্রধান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক ২দিন ব্যাপি সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার  স্কুল,কলেজ, উপজেলা আইসিটি অফিস, উপজেলা কৃষি অফিস, হর্টিকালচার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর,মৎস্য অফিস,প্রাণিসম্পদ অফিস, এনজিও,জাতীয় মহিলা সংস্থা সহ মোট  ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহন করেন।আলোচনা সভাশেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিজ্ঞান ভিত্তিক কুইজপ্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলেদেন।

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit