রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

পলাশপুর জোনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী  কর্মশালা অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ‘মাদক মুক্ত সমাজ, গড়তে হবে আজ’-এই দীক্ষায় জনগণকে উদ্বুদ্ধ করতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বহুমাত্রিক কর্মশালার আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোন।

বৃহস্পতিবার (২৬জুন ) সকাল সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে   খেদাছড়া ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বড়নাল ও গোকুলমনিপাড়া বিজিবি ক্যাম্প, সাদিয়াবাড়ী ও চালিতাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়  প্রেষনামূলক মুলক সভার আয়োজন করে খেদাছড়া ব্যাটালিয়ন(৪০ বিজিবি) পলাশপুর জোন।

ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত প্রেষনামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশপুর জোনের জোন কমান্ডার ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।  এ সভায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপস অফিসার ও মেডিক্যাল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহ, এএমসি, মাটিরাঙ্গা থানার প্রতিনিধি, ব্যাটালিয়ন সদরসহ অধিনস্থ সকল বিওপি/বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার হেডম্যান/কারবারী, শিক্ষক/শিক্ষিকা, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, বনবিভাগের প্রতিনিধি, ব্যবসায়ী  এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৫০ জন উপস্থিত ছিলেন। 
তরুন প্রজন্মকে মাদক থেকে বিরত থেকে মাদক মুক্ত সমাজ গড়ায় উদ্বুদ্ধ করতে ব্যাটালিয়নের অধিনস্থ শান্তিপুর বিওপি কর্তৃক গোমতী উচ্চ বিদ্যালয়ে, বেলছড়ি বিওপি কর্তৃক বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে এবং আমতলী বিওপি কর্তৃক আমতলী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী কমিউনিটি ভিত্তিক সম্পৃক্ততা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচীতে বর্ণিত তিনটি স্কুলের সকল শিক্ষক/শিক্ষিকাসহ প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এছাড়াও ব্যাটালিয়নের অধীনস্থ অন্যান্য বিওপি/বিজিবি ক্যাম্পসমূহের দায়িত্বপূর্ণ এলাকায় সমাজের বিভিন্ন শ্রেণীর জনমানুষকে নিয়ে আয়োজিত গণসচেতনতামূলক সভায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
পলাশপুর জোনের জোন কমান্ডার ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স মাদক নির্মূলে বিজিবির চলমান অভিযান ও যুবসমাজের করণীয় নিয়ে গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক প্রবেশ/চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) নিয়মিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতঃ দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit