মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

পলাশপুর জোনের উদ্যােগে  মাসিক নিরাপত্তা সমন্বয় সভা। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের উদ্যােগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার  সরকারি -বেসরকারি কর্মকর্তা,  জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান-কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ) ২৬ জুন)  দুপুর সাড়ে ১২টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে   জোনের দায়িত্বপূর্ণ এলাকার  থানার পুলিশ প্রতিনিধি, আনসার ভিডিপি সদস্য, দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় হেডম্যান ও কারবারীসহ এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
পলাশপুর জোন কমান্ডার ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন উদ্ধুত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার* জন্য বলেন। উক্ত সভায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা, সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রাখা, ভিন্ন সাম্প্রদায়িক বিবাহ সমস্যা, ধর্ষণ ও চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে সকলের সহায়তা বৃদ্ধি করা, সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি স্থাপন, জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের সাথে সর্বদা সু-সম্পর্ক বজায় রাখা, পার্বত্য চট্টগ্রাম থেকে বিবাহ ও উন্নত জীবনের প্রলোভনে উপজাতি নারী চীনে পাচার রোধ করা, অবৈধ পুশইন রোধে বিজিবি-জনতা কার্যকরী সর্ম্পক বজায় রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধ করা, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড  দমন ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়। 
এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যগণ এবং প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। *জোন কমান্ডার সকল জনসাধারণের সহায়তায় পলাশপুর জোনে একটি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit