মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

মাটিরাঙ্গায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক আলেচনা সভা অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক আলেচনা সভা অনুষ্টিতহয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক আলেচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি)খাদিজা তাহিরা,  এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল  ইসলাম খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,অভ্যা মৌজার হেডম্যান ললিত বিকাশ ত্রিপুরা,ইউপি সদস্য হারবি ত্রিপুরা বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী মাটিরাঙ্গা পৌর আমির মো.শামছুল হক,সহ হেডম্যান কারবারি,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি,র বক্তব্যে   খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল  ইসলাম খন্দকার বলেন বাল্যবিবাহের কোন ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর কথা জানিয়ে তিনি আরো বলেন বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে।

অভিভাবকরা সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে না। অপরিণত বয়সে বিয়ের কারণে চরম স্বাস্থ্যঝুঁকিতে ভোগেন নারীরা। বিশেষ করে অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের কারণে নারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। পাশাপশি মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়ে। তিনি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান তিনি। এর আগে,  মাটিরাঙ্গা হেডম্যান কার্যালয় পরির্দশন,  মাটিরাঙ্গা সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র যুব ক্লাবের আয়োজনে মাটিরাঙ্গা ইসলামিয়া এতিম খানা‘র সামনে বৃক্ষরোপন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এরপর মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়ায় আশ্রয়ন পকল্প পরিদর্শন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় আশ্রয়ন প্রকল্পের অধিবাসীদের মাঝে খাদ্যসামগ্রী ও একজন অসুস্থ ব্যাক্তি আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

 

 

কিউএনবি/আয়শা//২৭ জুন ২০২৫, /রাত ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit