শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

পাক সেনাপ্রধানকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২৬ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (১৮ জুন) এক ব্যক্তিগত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প পাক সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

মার্কিন প্রেসিডেন্ট পরে সাংবাদিকদের বলেছিলেন, তিনি পাকিস্তানি জেনারেলের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’ এবং তারা দুজনেই ইরান-ইসরাইল সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
 
গত ১০ মে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপর  ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি উভয় দেশকে উত্তেজনা কমাতে রাজি হলে বাণিজ্যে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পের দাবি, বাণিজ্যের প্রশ্নে দুই দেশের সঙ্গে ফোনালাপের মাধ্যমেই তিনি পরিস্থিতি শান্ত করেন।
 
হেগে ন্যাটো শীর্ষ সম্মেল শেষে এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সামরিক সংঘাত বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন কেন? জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরান ও ইসরাইলের পাশাপাশি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। ট্রাম্পের দাবি, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশির মধ্যে সংঘাত ‘খুব বাজে পর্যয়ে চলে গিয়েছিল’।
 
ট্রাম্প আরও বলেন, আমি পাকিস্তানের একজন জেনারেলের সঙ্গে কথা বলেছিলাম, যিনি খুবই প্রভাবশালী একজন মানুষ। গত সপ্তাহে তিনি আমার অফিসে এসেছিলেন।’ট্রাম্প এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘অসাধারণ মানুষ’, বলেও অভিহিত করেন। আমি তাদের বোঝাতে সক্ষম হয়েছিলাম-যদি লড়াই করো, তাহলে (যুক্তরাষ্ট্রের সঙ্গে) বাণিজ্য করা হবে না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তোমরা একে অপরের সাথে যুদ্ধ করতে চাও, তাহলে আমি একটি বাণিজ্য চুক্তি করব না। এবং আপনি জানেন তারা কি বলেছিল। তারা বলল, ‘না, আমরা বাণিজ্য চুক্তিই চাই’। এইভাবেই পারমাণবিক যুদ্ধ থেমে যায়। ট্রাম্প গেহে সরাসরি আসিম মুনিরের নাম নেননি, তবে এর আগেও তিনি মুনিরকে ‘ব্যতিক্রমী মানুষ এবং অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব’ বলে উল্লেখ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit