বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

বিদায় নিল সব আর্জেন্টাইন দল, ব্রাজিলের ৪ দলই নকআউটে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপ থেকে বোকা জুনিয়র্স আগে থেকেই বিদায় নিয়েছিল। ক্ষীণ একটা আশা ছিল তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী রিভারপ্লেটের। তবে সে আশাটাকে বাস্তবতায় রূপ দিতে পারেনি দলটা। ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে বসেছে তারা। আর তার ফলে বিশ্বকাপ থেকে দলটা বিদায় নিল প্রথম রাউন্ড থেকেই। আর্জেন্টিনা থেকে আসা দুই দলেরই বিদায়ঘণ্টা বেজে গেল তাতে।

কিন্তু তা আর হয়নি। দলটা বিপদে পড়েছে ম্যাচের ৬৬ মিনিটে। এর আগ পর্যন্ত গোল না পেলেও ইন্টারকে ঠিকই রুখে দিতে পেরেছিল তারা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুকাস মার্তিনেজ। ১০ জনের দলে পরিণত হয় রিভারপ্লেট। এরপরই কাজটা সহজ হয়ে যায় ইন্টারের। ৭০ মিনিটে গোল করেন ফ্রান্সেসকো পিও এসপোসিতো।

যোগ করা সময়ে আলেসান্দ্রো বাস্তোনি গোল করে দলের জয় নিশ্চিত করেন। এরপর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গনজালো মন্তিয়েল। ২-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিভারপ্লেটকে। দিনের অন্য ম্যাচে মন্তেরে ৪-০ গোলে হারিয়েছে উরাওয়া রেড ডায়মন্ডসকে। তাতেই ইন্টার আর উরাওয়া চলে যায় শেষ ষোলোয়, বিদায় নেয় রিভারপ্লেট।

ওদিকে ব্রাজিলের দল ফ্লুমিনেন্স রুখে দিয়েছে মামেলোদি সানডাউনসকে। বলের দখল থেকে শুরু করে লক্ষ্যে শট, সব কিছুতে আফ্রিকান মামেলোদির আধিপত্য ছিল ম্যাচে। তবে এতকিছুর পরও ব্রাজিলের দলটা মাথা নোয়ায়নি। দারুণভাবে রুখে দিয়েছে প্রতিপক্ষকে। এফ গ্রুপ থেকে দ্বিতীয় সেরা দল হয়ে তাই তারা চলে গেছে শেষ ষোলোয়। সেরা দল হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড, শেষ ম্যাচে তারা হারিয়েছে উলসান হুন্দাইকে।

ফ্লুমিনেন্সের এই ম্যাচের পর ব্রাজিলের সব দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেল। পালমেইরাস, বোতাফোগো আর ফ্লামেঙ্গো আগেই নক আউটের টিকিট কেটেছিল। শেষ ষোলোয় চার দল আছে ব্রাজিলের। শেষ আটেও যে একটা থাকবে, তাও নিশ্চিত হয়ে গেছে। নক আউটের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে পালমেইরাস আর বোতাফোগো। ওদিকে ফ্লামেঙ্গো খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ফ্লুমিনেন্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইন্টার মিলানকে। 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit