সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

রিভার প্লেটকে বিদায় করে শেষ ষোলোতে ইন্টার মিলান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৮ Time View

ডেস্ক নিউজ : ক্লাব বিশ্বকাপে দারুণভাবে শুরু করেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। গ্রুপ ‘ই’ তে প্রথম দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে ওঠার দৌড়ে এগিয়ে ছিল তারা। তবে শেষ ম্যাচে হলো ছন্দপতন। ইতালির ক্লাব ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে আসর থেকেই বিদায় নিতে হলো তাদের। আর এই জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চত করেছে লাউতারো মার্টিনেজের দল।

আজ (বৃহস্পতিবার) ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে লুমেন ফিল্ডে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলের খেলোয়াড়ই মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। সব মিলিয়ে ৮ বার হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। সেই সাথে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে।

প্রথমার্ধে গোলশূন্যের পর খেলার ৭২ মিনিটে ডেডলক ভাঙে ইন্টারের ১৯ বছর বয়সী পিও এসপোসিতোর গোলে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের ৩ মিনিটের মাথায় ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি আরও একটি গোল আদায় করে নিলে শেষ ষোলোতে পা রাখে ইতালিয়ান ক্লাবটি।

এই হারে চলমান ক্লাব বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার দুটি ক্লাবই বিদায় নিশ্চিত করলো। বোকা জুনিয়র্স আগেই বিদায় নিয়েছিল। ইন্টার মিলান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকেই চলে গেলো নকআউট রাউন্ডে। এই গ্রুপ থেকে ওঠা আরেকটি দল সার্জিও রামোসের মন্টেরি (পয়েন্ট ৫)। আর ৩ ম্যাচে একটি জয়, ড্র ও হার নিয়ে রিভার প্লেটের পয়েন্ট ৪।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit