শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কনার স্বামী লিখলেন ‘আমাদের বিচ্ছেদ হয়নি’, পরে ডিলিট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪১ Time View

বিনোদন ডেস্ক : বুধবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় স্বামী মো. ইফতেখার গহিন এর সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান কনা। এদিকে কনার বিচ্ছেদ ঘোষণার পর পরই মুখ খোলেন গায়িকার স্বামী। পরে তা আবার সরিয়েও ফেলেন। সেই পোস্টে ইফতেখার গহিন লিখেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি’। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি শুরু হয় অনুরাগীদের মাঝে। তবে সকালে সে পোস্ট খুঁজে পাওয়া যায়নি কনার স্বামীর প্রোফাইলে। অর্থাৎ পোস্টটি মুছে ফেলেছেন তিনি।

তবে কনাকে মেনশন করে গহিন লিখেছিলেন, ‘কনাকে নিয়ে যা লিখছেন, তার নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা দুজনই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহবিচ্ছেদ হয়নি। আল্লাহ মাফ করুন যদি আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন ধরে চলে আসা পারিবারিক দ্বন্দ্ব হতে। কোনো পরকীয়া বা এই ধরনের যত্ত সব নোংরা, মিথ্যা, বানোয়াট কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থান নিতে বাধ্য থাকব।’

বলা বাহুল্য, কনার বিচ্ছেদের পোস্ট দেয়ার পরপরই সেটা অস্বীকার করে দেয়া ইফতেখারের এই পোস্ট কৌতূহল তৈরি করে ভক্তদের মনে। 
দীর্ঘ সাত বছর প্রেম করার পর ২০১৯ সালের ২১ এপ্রিলে ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহীনকে বিয়ে করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিয়েটা নীরবেই হয়েছে তাদের।

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit