সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

কমান্ডোরা ইরানে গোপন অভিযান চালাত: ইসরাইলি সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন মতে, বুধবার (২৫ জুন) টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, যুদ্ধের সময় কমান্ডো বাহিনী বিমান বাহিনী ও মোসাদের সাথে যৌথভাবে ইরানের মাটিতে গোপনে অভিযান চালিয়েছিল।

ইসরাইলি সেনাপ্রধানের কথায়, ‘আমরা ইরানের আকাশসীমা ও আমাদের পছন্দের প্রতিটি স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছিলাম। এটি সম্ভব হয়েছে আমাদের বিমান বাহিনী এবং স্থলভাগে কমান্ডোদের যৌথ প্রচেষ্টা এবং কৌশলের জন্য।’ তিনি বলেন, ‘আমাদের এই বাহিনী শত্রু ভূখণ্ডের কেন্দ্রস্থলে গোপনে অভিযান পরিচালনা করত, কর্মকাণ্ড চালানোর পরিবেশ নিশ্চিত করত।’ 
 
এদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি গুপ্তচরেরা ইরানের অভ্যন্তরে ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক করার পাশাপাশি গুপ্তচরদের ধরতে সাড়াশি অভিযানও শুরু করেছে। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
 
গত মঙ্গলবার (২৪ জুন) ইসরাইল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মধ্যদিয়ে ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের আপাত অবসান হয়। তবে ইরান জানিয়েছে, যুদ্ধবিরতি হলেও দেশের ভেতরে ইসরাইলি গুপ্তচরদের তৎপরতা বেড়েছে।
 
বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দেশের অভ্যন্তরে ইসরাইলি তৎপরতা অব্যাহত রয়েছে। ইসরাইলি গুপ্তচররা ইরানিদের ‘গণহারে ফোন করছে’। তাদের লক্ষ্য টেলিফোন গুপ্তচরবৃত্তি এবং জাতীয় তথ্য সংগ্রহ।
 
এমন পরিস্থিতিতে মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, ইরানিদের জাতীয় ঐক্য এবং সংহতিবিরোধী কাজ করতে উস্কে দেয়ার জন্য ভুয়া খবর ছড়িয়ে দেয়া হচ্ছে। ইসরাইলি গুপ্তচরবৃত্তি রোধে ইরানি কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। পাশাপাশি ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে শত শত ব্যক্তিকে গ্রেফতার করছে।
 
এমন পরিস্থিতিতে দেশটির সংসদ ও বিচার বিভাগ জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আরও গুরুতর শাস্তি কার্যকর করার প্রচেষ্টা এগিয়ে নিচ্ছে।
 
ইরানের সংসদ গত সোমবার একটি পরিকল্পনা অনুমোদন করে যার লক্ষ্য ‘গুপ্তচরবৃত্তি ও ইহুদিবাদী শাসনব্যবস্থা [ইসরাইল] এবং জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে শত্রু দেশগুলোর সাথে সহযোগীদের জন্য শাস্তি তীব্রতর করা’।

 

 

কিউএনবি/আয়শা//২৬ জুন ২০২৫, /দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit