মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সাড়ে ৬ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে স্মিথ-লাবুশেনদের কেউই নেই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : অভিষেকের পর থেকে স্মিথ ও লাবুশেন যে ম্যাচ মিস করেননি, মোটেই তা নয়। তবে সংখ্যাটা খুবই কম। আজ যেমন এই দুজনকে ছাড়া অস্ট্রেলিয়া ব্রিজটাউনে খেলতে নামল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে তাদের কাউকেই দলে রাখা হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করতে নেমে লাবুশেন দুই ইনিংসে যথাক্রমে ১৭ ও ২২ রান করেছিলেন। শুধু ফাইনাল নয়, তার ব্যাটে নিয়মিত বড় রান নেই দীর্ঘদিন ধরেই। গত এক বছরে তিনটি ফিফটি করলেও সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন প্রায় দুই বছর আগে।

স্মিথ নেই চোটের কারণে। ফাইনালে টেম্বা বাভুমার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। তার সম্পর্কে দল ঘোষণার সময় নির্বাচক জর্জ বেইলি বলেছিলেন, ‘স্মিথের আরও বিশ্রাম প্রয়োজন। আমরা তাকে আরও এক সপ্তাহ দিচ্ছি। এরপর সিদ্ধান্ত নেব।’


ব্রিজটাউন টেস্টে স্মিথ ও লাবুশেন না থাকায় তাদের জায়গায় খেলেছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিস। ম্যাচটিতে অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। কনস্টাস ও ইংলিসের কেউই আস্থার প্রতিদান দিতে পারেননি। প্রথমজন ওপেনিংয়ে নেমে ৩ ও দ্বিতীয়জন চার নম্বরে নেমে ৫ রান করে আউট হয়েছেন।

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit