বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি, জানালেন নিজেই যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ ছয় দিনের যুদ্ধে কোথায় কত মানুষ নিহত, এক নজরে পুরো হিসাব ১০ মাস ধরে তৈরি হয় বিজয় ও রাশমিকার বিয়ের অলঙ্কার দেশীয় অস্ত্রসহ একাধীক মামলার আসামী আব্দুল বারেক গ্রেফতার নওগাঁর মান্দায় শিক্ষকদের মারধরে চোরের মৃত্যুর অভিযোগ আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ অতীতে বিএনপির সংসদ উপনেতা যারা ছিলেন, কারা ছিলেন আলোচনায় মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

শার্শায় ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৯ Time View

শার্শা(যশোর)প্রতিনিধি :যশোরের শার্শায় চলন্ত ট্রাক- ইজিবাইকের মখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৭জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধায় শার্শার কাশিপুর সড়কের বটতলা রঘুনাথপুর নামক স্থানে। এ সংঘর্ষে নিহত ইজিবাইকের যাত্রি কিশোর তানজিম(১৩)। সে শার্শার বনমান্দার গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতরা হলেন ইজিবাইকের যাত্রি পারভিনা খাতুন (৪৮),খায়রুন্নেছা(৫৫),ডলি আক্তার (৩৮), সুফিয়া খাতুন (৪৫) ইজিবাইক চালকসহ আরও দুজন ।

এ ব্যাপারে উদ্ধারকারী পুলিশ ও স্থানীয়রা জানান, শার্শার পাকশিয়া বাজার থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইক যাত্রি নিয়ে কাশিপুর বাজারে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি পন্য বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬) এর সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শিরা জানায় এ সময় ইজিবাইকে থাকা চালকসহ ৭ জন যাত্রি আহত হয়।

ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তার আহত কিশোর তানজিম কে মৃত ঘোষনা করে। আহতদের মধ্যে ইজিবাইক চালক মারাত্বক আহত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ কে এম রবিউল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে শার্শার গোড়পাড়া ফাঁড়ি পুলিশ ঘটনা স্থল থেকে ট্রাক ও ইজিবাইল জব্দ করেছে। তিনি জানান ট্রাক চালক ও হেলফার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা তিনি।

 

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit