মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

মিরাজকে হুমকি মনে করছেন না ধনাঞ্জয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার (২৫ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে খেলবে বাংলাদেশ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু অনুষ্ঠেয় এই ম্যাচে খেলবেন জ্বর থেকে সুস্থ হয়ে ওঠা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গত এক বছর ব্যাট-বল হাতে দারুণ ছন্দে থাকা মিরাজকে হুমকি মনে করছেন না শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

গত এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী মিরাজ। ৫৯৮ রান করার পাশাপাশি ৪১ উইকেট শিকার করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ কি শ্রীলংকার জন্য হুমকি হতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে লংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আমার মনে হয় না। আমরা যখন বাংলাদেশ সফর করেছিলাম, তখন সে শেষ দুই টেস্টই খেলেছে। দেশের জন্য সে ভাল পারফর্ম করছে। আমরা তার পারফরমেন্সকে সম্মান করি। আমার মনে হয়, ভালো খেলা হবে।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ফলে ১০ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভাল করার প্রত্যাশা ধনাঞ্জয়া। তিনি বলেন, ‘আমরা সবসময় প্রথম ইনিংসে বড় রানের কথা বলি। যদি আমরা একটি বড় স্কোর তৈরি করতে পারি, তাহলে চাপে পড়ে প্রতিপক্ষ। এরপর ম্যাচ জয়ের জন্য ২০ উইকেট নিতে হবে আমাদের।’

দ্বিতীয় টেস্টের শুরুতে উইকেট ব্যাটিং সহায়ক হলেও শেষ দিকে স্পিনাররা সুবিধা পাবে। ম্যাচ এগিয়ে যাবার সাথে-সাথে স্পিনাররা টার্ন এবং বাউন্স পাবে বলে মনে করেন ধনাঞ্জয়া। তিনি বলেন, ‘এটি ব্যাটিং উইকেট হবে। সাধারণত এই ধরণের উইকেট শেষ কয়েকদিনে টার্ন করে থাকে। টেস্টের শেষ দিকে কিছুটা স্পিন হতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit