শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান

আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৪ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কার্যক্রম ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল-মিটিং করছে।এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে উপদেষ্টা বলেন, ‘গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম, তেমন বড় জমায়েত তারা করতে পারেনি। আওয়ামী লীগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে- জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে কাজ করছি। তবে নির্বাচন কমিশনই দিন-তারিখ ঠিক করবে। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্বে আছি।’জাতীয় নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে।

কিভাবে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে-  এসব নিয়ে আলোচনা হয়েছে। মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে।

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit