রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের বিচার শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। 

মঙ্গলবার আসামির অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী ইসতিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী এক নারী। এ মামলায় গ্রেফতারের পর গত ১১ জুন মামুনকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগ  দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit