মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

উখিয়ায় ডাকাতের গুলিতে ২ ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র ডাকতের গুলিতে ২ ভাই গুলিবিদ্ধ হয়েছে। এসময় হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন প্রকাশ বাবুল (৪৫)। আহত তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রাত ৯টার দিকে একদল সশস্ত্র ডাকাত দল ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবাদ জিনিষপত্র নিয়ে যায়। এসময় ডাকাতে গুলিতে দুই সহোদর নুরুল আমিন বাবুল ও মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে নুরুল আমিন বাবুল (৪৫) মারা যান। আহত মোহাম্মদ হাসান (৩৫) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে ঘটনাটি ডাকাতি নাকি অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit