সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

শেরপুরে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার শেরপুর উপজেলায় রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হওয়া একাধিক মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ও সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন- গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের (পূর্ব শাখা) সহ-সভাপতি সহিদ শাজাহান, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান ওরফে শুভ, কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম এবং ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে মৃদুল।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালিয়ে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার ১০ মাস পর ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এ ঘটনায় শেরপুর থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ গ্রেফতারদের সংশ্লিষ্টতা পায় এবং রোববার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান ওরফে শুভ, সহিদ শাজাহান ও মোজাহিদকে তাদের নিজ নিজ বাড়ি ও এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি প্রার্থী জিএম সিরাজের গাড়িবহরে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় একটি পৃথক মামলা করা হয় ২০২৪ সালের ১৫ নভেম্বর। এ মামলায় তদন্তের ভিত্তিতে আওয়ামী লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করা হয়। এছাড়া ২০২৩ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুরের ধুনট মোড়ে আন্দোলনকারী রিফাত সরকার হামলার শিকার হন। 

এ ঘটনায় ২০২৪ সালের ২ নভেম্বর মামলা করা হলে তদন্তে অভিযুক্ত হিসেবে উঠে আসে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে মৃদুলের নাম। তাকেও রোববার রাতে উলিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, একাধিক মামলার তদন্তে গ্রেফতারদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit