রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রেমিকের ‘দীর্ঘ তালিকা’ নিয়ে যা বললেন দীপিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। এর পর রণবীর সিং-এর সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। ‘রামলীলা’ সিনেমায় অভিনয় করতে গিয়ে দুজনের সম্পর্কের সেতু তৈরি হয়। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৮ সালে বিয়ে করেন এ তারকা জুটি। বর্তমানে অভিনেত্রী রণবীর সিং-এর ঘরনি। এক সন্তানের মা। 

তবে একটা সময়ে দীপিকার প্রেমিকের তালিকাটা ছিল বেশ লম্বা। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রেমিকদের প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। দীপিকা পাডুকোনকে নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে ঘটে গেছে অনেক কাহিনি। বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। পরে সে সম্পর্ক ভেঙে যায়। সেই সময় সিদ্ধার্থ মালিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন— সম্পর্ক ভাঙার পরও দীপিকার সঙ্গে তার সৌজন্যমূলক যোগাযোগ ছিল।

বলিপাড়ার ডিভা তিনি। কারণ ব্যক্তিগত জীবনের জন্য বারবার খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। ২০০৮ সালে ‘বাচনা অ্যায় হাসিনো’ সিনেমার সেটে রণবীর কাপুরের সঙ্গে প্রথম দেখা দীপিকার। সেই সিনেমার সেট থেকেই প্রেম শুরু অভিনেত্রীর। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি তার। শোনা যায়, রণবীরই তার সঙ্গে প্রতারণা করেছিলেন।

এর আগে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও দীপিকাকে তার প্রেমজীবন নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে অভিনেত্রী বলেছিলেন— আমি লক্ষ করেছি, আমার সাক্ষাৎকারে অন্য বিষয় নিয়েই আলোচনা বেশি হয়। দীপিকা আরও বলেছিলেন— আমার বড় হয়ে ওঠার ধরন সম্পূর্ণ ভিন্ন।

বেঙ্গালুরুর খুবই সাধারণ ও সুরক্ষিত পরিবার থেকে এসেছি আমি। আমার বাবা-মা এবং অন্য যে কোনো সম্পর্কই খুব মজবুত। তাই বড় হওয়ার সময়ে বেশ ভালোবাসা পেয়েই বড় হয়েছি আমি। ভেতর থেকে নিজে খুবই সংবেদনশীল মানুষ বলেও দাবি করেন দীপিকা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit