শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ডার্ক ওয়েবে ফাঁস ভারতের পারমাণবিক কেন্দ্রের স্পর্শকাতর তথ্য, দাবি রয়টার্সের আগুন লাগলে কার লাভ, দাবানল ঘিরে অনলাইন জুয়ার অন্ধকার দুনিয়া মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত

মাটিরাঙ্গা গোমতিতে এক ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন সরকারি খাদ্যশষ্য (চাল ও গম)। 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গার গোমতিতে এক ব্যবসায়ীর গুদামে মিলল ১৮ মে. টন সরকারি খাদ্যশষ্য (চাল ও গম)। সোমবার (২৩ জুন) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গার গোমতি বাজারে অভিযান চালিয়ে এসব চাল ও গম জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। 

এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহম্মেদ ও গুমতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোমতি বাজারে মো. মমতাজ উদ্দিনের ভাড়া গুদামে সরকারি খাদ্যশষ্য মজুদ আছে বলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সেখানে অভিযান চালান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম। অভিযানকালে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদাম থেকে ১৮ মে.টন চাল ও গম জব্দ করা হয়। 

গুমতি পুলিশ ফাঁরির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান জব্দকৃত গম ও চাল আমাদের জিম্মায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, খবর পেয়ে আমরা গুমতি বাজারে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনের মালিকানাধীন গুদামে অভিযান চালাই। এ সময় তার গুদামে মজুদ করা ১৮ মে. টন চাল ও গম জব্দ করা হয়।

এসময় সরকারী চাল ও গম অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ী মো. মমতাজ উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে এ ঘটনায় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit