বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

দৌলতপুরে সাংবাদিকের উপর হামলা ও মারপিট : প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪২ Time View

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সংবাদ প্রকাশের জের ধরে মিজানুর রহমান রিপন (৪৮) নামে স্থানীয় এক সাংবাদিককে বেধড়ক মারপিট ও লাঞ্চিত করার ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) সন্ধ্যায় দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে হামলার এ ঘটনা ঘটে। হামলার শিকার দৌলতপুর প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান রিপন ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ডেইলি নিউজ বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ফিলিপনগর পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। সে ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আজাহার আলীর ছেলে। প্রকাশ্য হামলার ঘটনায় আহত মিজানুর রহমান রিপন রবিবার রাতে হামলাকারী খালিদ হাসান আর্জু (২২) এর বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত এজাহার দিয়েছেন। একইসাথে অভিযোগ করা হয়েছে দৌলতপুর সেনা ক্যাম্পেও। তবে হামলাকারী আর্জু প্রকাশ্যে দাপটের সাথে ঘুরে বেড়ালেও প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় দৌলতপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়।

হামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ৮ জুন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় অবস্থিত তারাগুনিয়া ক্লিনিকে সিজার করার সময় আখি খাতুন (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়। প্রসূতির মৃত্যুর খবর বিভিন্ন সংবাদপত্রে ও গণমাধ্যমে প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জের ধরে দৌলতপুর উপজেলা বাজারের পাশে গড়ে উঠা অনুমোদনহীন অবৈধ ক্লিনিক ‘বেবি নার্সিং হোম’ এর মালিক আহসানুল হক কালুর ছোট ছেলে খালিদ হাসান আর্জু উপজেলা বাজারে প্রকাশ্য জনসন্মুখে সাংবাদিক মিজানুর রহমান রিপনের উপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারপিট ও লাঞ্ছিত করে। তারাগুনিয়া ক্লিনিকে অপারেশনকারী ডাক্তার অনুমোদনহীন অবৈধ ক্লিনিক বেবি নার্সিং হোমেও অপারেশন করিয়ে থাকেন। এরই সূত্র ধরে সাংবাদিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

হামলার শিকার মিজানুর রহমান রিপন জানান, রবিবার সন্ধ্যার দিকে আমি উপজেলা সবজি বাজারে বাড়ির দৈনন্দিন বাজার করছিলাম। এসময় উপজেলা বাজারের বেবী ক্লিনিক মালিক আহসানুল হক কালুরর ছেলে খালিদ হাসান আর্জু আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলা ও মারপিট করার সময় সে আমাকে বলে ‘আমার হাসপাতালে যে ডাক্তার আসে সেই ডাক্তারের নামে তোরা নিউজ করেছিস’ এই বলে আমার উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় আমি আহত ও অসুস্থ হয়ে পড়ি।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দৌলতপুর থানায় একটি এজাহার দিয়েছি। সাংবাদিকের উপর হামলার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। উল্লেখ্য, সাংবাদিকের উপর হামলাকারী খালিদ হাসান আর্জু’র বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কর্মকান্ডসহ নানা অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit