রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

‘আমি, নুসরাত ইমরোজ তিশা’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা মৌসুমী, নুসরাত ফারিয়া, সাবিলা নূরসহ দেশের বেশ কয়েকজন তারকা শিল্পীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা তারকাদের তালিকায় আছেন  নুসরাত ইয়াসমিন তিশা নামের একজন। তাতেই বিভ্রান্তি। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা জানিয়েছেন, এই তালিকায় তিনি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিশা জানান, ভুল নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কিছু সংবাদমাধ্যম। যাতে তিনি মনোক্ষুন্ন হয়েছে। সাংবাদিকদের দায়িত্ববান হওয়ার আবেদনও করেছেন। শনিবার কর ফাঁকি দেওয়ার কারণে কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোট ২৫ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে—এই মর্মে একটি নোটিশও প্রকাশ করেছে এনবিআর। এসব তারকাদের ঠিকানায় চিঠিও পাঠানো হয়েছে।

সেখানে তিশা নাম নিয়েই লেগেছে খটকা। অভিনেত্রী তিশা এক পোস্টে জানিয়েছেন, ‘সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে। বিষয়টি একেবারেই মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আমি, নুসরাত ইমরোজ তিশা, সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি এবং একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করি। আমি আশা করি সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করবেন।’এনবিআর কর্মকর্তারা জানান, সময়মতো কর পরিশোধ না করায় প্রজ্ঞাপনে উল্লিখিত তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তাদের বেশ কয়েকজন এরই মধ্যে কর পরিশোধ করেছেন। আর কয়েকজন সময় নিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit