রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। ভাইরাসটি নতুন করে ৩৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন বেসরকারি হাসপাতালে ও একজন সরকারি হাসপাতালে মারা গেছেন। ভাইরাসটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit