মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। কিভাবে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়েরা যুক্ত হতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। রোববার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুলবুল এসব কথা বলেন।

তিনি বলেন, রাজশাহীতে মাঝেমধ্যে ফার্স্ট ক্লাশ ক্রিকেট হয়। আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করব। এখানে আমরা ক্রিকেট অ্যাকটিভিটি আরও বাড়াব। এখানে ক্রিকেট ট্রেনিং প্রোগ্রাম আরও বাড়ানো হবে। এখানে ইতোমধ্যে অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট হয়, যা এক দিনের। এগুলোকে আমরা দুই দিনে রূপান্তর করব।

টেস্ট ক্রিকেট সম্পর্কে বুলবুল বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই। এটা একটা লঞ্চ প্যাড হিসেবে দেখলাম। বাংলাদেশের মানুষ, বিশেষ করে শনিবার খুলনায়, রোববার রাজশাহীতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। আপনারা জানেন- বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা এ আয়োজন সব সময় করতে চাই।

রাজশাহীর মাঠ সম্পর্কে তিনি বলেন, এই  গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। উইকেট এত সুন্দর নেই। এখানে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান (মাহবুব আনাম) আছেন। দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।

আয়োজক সূত্রে জানা গেছে, টেস্ট ক্রিকেট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২১ থেকে ২৮ জুন পর্যন্ত ৭ বিভাগীয় শহরে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিসিবি। এর মধ্যে আছে অনূর্ধ্ব-১২ পর্যায়ের সিক্স–এ–সাইড প্রতিযোগিতা। এছাড়া বিভাগীয় শহরে একজন কোচও থাকবেন। ‘প্যারেন্টাল/ফ্রি ফর অল কোচিং সেন্টার’ নামের আয়োজনের মাধ্যমে আগ্রহী অভিভাবকদের ক্রিকেট কৌশল ও খেলার মূল ধারণা সম্পর্কে ধারণা দেওয়া হবে।

একই সময়ে স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্টের আয়োজনও করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখিয়ে এতে অংশ নেওয়া যাবে। প্রতিটি ভেন্যুতে একটি করে কমেন্ট্রি বুথও থাকবে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তের ভিডিওগুলো সেখানে উপস্থাপন করা হবে। আগ্রহী দর্শকরা চাইলে ভিডিওর ওপর ধারাভাষ্য দিতে পারবেন।

টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবি আঁকার জন্য একটি ছবি আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দর্শকদের জন্য ছিল হিট দ্য স্ট্যাম্প চ্যালেঞ্জ। এছাড়া দর্শকেরা ‘গুড লাক উইশ’ বোর্ডে নিজেরা তাদের বিশেষ বার্তা ও শুভকামনা জানান। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শনিবার থেকে টেস্ট ক্রিকেটের রজতজয়ন্তী উদযাপন শুরু হয়েছে। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এরপর সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়াম, পরদিন চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হবে এ আয়োজন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit