শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
ছবি তোলা কি জায়েজ? জানুন ইসলামের বিধান ‘হ্যাঁ, আমরা সরকার পরিবর্তন চাই’—বিজেপিকে প্রশান্ত ভূষণ ঘুরে দাঁড়াচ্ছে রিজার্ভ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরাকের ক্ষতির পরিমাণ কত, জানা গেল ‘যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে নতিস্বীকার করবে না ইরান’ মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক আলিফ হত্যাকারীদের,২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা  চোটের ধকল সইতে না পেরে স্কটিশ বোলারের অবসরের ঘোষণা এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে ছাগল চোরসহ আটক ১১; ছাগল উদ্ধার

রহস্যজনক মৃত্যু…..নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি হত্যাকান্ড হতে পারে। রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির দীঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো.কামরুল হাসান (৩৮) একই ইউনিয়নের বারগাঁও গ্রামের মোস্তফা মেম্বার বাড়ির মৃত মোস্তফা মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুল গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার দিবাগত রাতে তার পরিবার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবহিত করেন। রোববার দুপুরের দিকে কামরুলের বাড়ি থেকে আনুমানিক তিন মাইল দূরে নিজ ওয়ার্ডের চৌধুরী বাড়ির দীঘিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল। সেখানে ডুবে মারা যাওয়ার মত পানি ছিল না। তা ছাড়া ভিকটিম সাঁতার জানত। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ দীঘিতে ফেলে দেওয়া হয়েছে।    

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহ বেশি সময় পানিতে থাকায় শরীরের চামড়া উঠে গেছে। এতে শরীরে কিছু চিহৃ রয়েছে যা সঠিক ভাবে বুঝা যাচ্ছেনা।  

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit