বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

ম্যাথুসের পর চান্দিমালও তাইজুল ম্যাজিকে হাওয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুই অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস এবং দীনেশ চান্দিমাল দিনের বাকি সময়টা দেখেশুনে পার করে দেবেন, এমনটাই আশা ছিল লঙ্কানদের। তবে তাইজুল সব হিসাব গুলিয়ে দিলেন।

ম্যাথুসকে (৮) সিলি পয়েন্টে মুমিনুলের ক্যাচ বানানোর পর চান্দিমালের (৬) স্টাম্প গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে এখন ধুঁকছে লঙ্কানরা। আর স্বপ্নের পালে হাওয়া লাগছে বাংলাদেশের।

জয়ের জন্য এখনো ২৪৮ রান চাই লঙ্কানদের, বাংলাদেশের প্রয়োজন আর ৬ উইকেট। দিনের খেলা বাকি আর ১৩ ওভার। ম্যাথুস সাজঘরে পাঠানোর পর চান্দিমালকেও একই পথ দেখিয়েছেন তাইজুল। তার গতিময় রিপার চান্দিমালের রক্ষণ ভেদ করে আঘাত হেনেছে স্টাম্পে।

এর আগে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের প্রথম ধাক্কাটাও তাইজুলই দিয়েছিলেন। ম্যাচে দ্বিতীয়বারের মতো অভিষিক্ত ওপেনার লাহিরু উদারাকে আউট করেন তিনি। তার বলের লাইন বুঝতে ব্যর্থ হয়ে এ যাত্রায় স্টাম্পড হন এই লঙ্কান ব্যাটার।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit