শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

বর্ষসেরা ট্রাভেল ভ্লগার হলেন সালাহউদ্দিন সুমন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৪ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (২০ জুন) র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয়া হয়। এ আয়োজনে ভ্রমণ, বিমান চলাচল এবং গণমাধ্যম খাতের অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ট্রাভেল ইউটিউবারদের মধ্যে সর্বাধিক অনুসৃত সুমন, বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেন।
 
পুরস্কার গ্রহণ করে সুমন তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং আমার দর্শকদের জন্য আরও স্বতন্ত্র  ভ্রমণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে।’
 
তিনি আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকে তার্কিশ এয়ারলাইনসে ব্রান্ড প্রমোশনের সুযোগ করে দেয়ার জন্য।
 
‘মার্ভেল বি ইউ’ এর সিইও বৃতি  সাবরিন খান সুমনের প্রশংসা করে বলেন, ‘আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন একজন ট্রাভেল ভ্লগার হিসেবে তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য।’

অনুষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক প্রাণবন্ত উদ্‌যাপনের মাধ্যমে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit