শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সাহসী লুকে অনুরাগীদের সামনে দীঘি

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫০ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির শুরুটা শিশুশিল্পী হিসেবে হলেও সময়ের সঙ্গে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নতুন নতুন সিনেমা। যদিও তিনি শিশুশিল্পী হিসেবেই সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন নায়িকা হিসেবেই। বর্তমানে দীঘির সিনেমার ব্যস্ততা একেবারে কম নয়। অভিনেতা মামনুন ইমনের বিপরীতে একটি নতুন সিনেমায় তাকে দেখা যাবে। 

সূত্র জানায়, রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনাপাওনা’ এবার বড়পর্দায় আসছে। পরিচালক সাদেক সিদ্দিকীর নির্মাণে সরকারি অনুদানের এই সিনেমার গল্পের নামেই নির্মিত হবে। সেখানে অভিনয় করবেন দীঘি। এর আগে গত ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত এম রহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে দীঘিকে দেখা যায়। এরপর তাকে আর কোনো নতুন কাজে দেখা যায়নি। তবে প্রেক্ষাগৃহে অন্যান্য নায়িকার পাশাপাশি সহ-অভিনেত্রী হিসেবে দীঘি রয়েছেন বেশ দাপুটে অবস্থানে। 

এ ছাড়া পর্দার বাইরে সামাজিক মাধ্যমে সরব থাকেন দীঘি। বিভিন্ন সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ভক্তদের সামনে নিয়মিতই ধরা দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একাধিক ছবি প্রকাশ করেন তিনি। এতে দেখা যায়, একটি নীল-সোনালি গাউন পরে পোজ দিয়েছেন দীঘি।

তবে আগের তুলনায় অভিনেত্রী এবারের উপস্থিতি ছিল অনেকটাই সাহসী ও খোলামেলা। এ সময় খানিকটা খোলামেলা অবস্থায় ভক্ত-অনুরাগীরা তাকে দেখতে পান। দীঘির এই মোহনীয়-আবেদনময়ী লুক যে রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে অনুরাগীদের মাঝে, তা আর বলার বাকি রাখে না।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit