মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

৩ ক্রিকেটারের সামনে ১০টি রেকর্ড গড়ার সুযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টেস্টের সিরিজে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। শুক্রবার ইংল্যান্ডের লিডসে শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজে দুই দলের ৩ন ক্রিকেটারের সামনে ১০টি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। Advertisementইংল্যান্ডের জো রুট গড়তে পারেন ৬টি রেকর্ড। ভারতের জসপ্রীত বুমরাহের সামনে তিনটে রেকর্ড গড়ার সুযোগ।

১. টেস্টে এখনও পর্যন্ত ২০৮ ক্যাচ ধরেছেন জো রুট। তিনি যদি এই সিরিজে আর তিনটি ক্যাচ ধরতে পারেন তাহলে টেস্টে রাহুল দ্রাবিড়ের বিশ্বরেকর্ড (২১০) ভাঙবেন তিনি। টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড হবে রুটের।

২. ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ২৮৪৬ রান করেছেন রুট। আর ১৫৪ রান করলে ভারতের বিরুদ্ধে ৩০০০ রান হবে তার। তা হলে রুটই হবেন বিশ্বের প্রথম ব্যাটসম্যান, যিনি ভারতের বিরুদ্ধে টেস্টে ৩০০০ রান করেছেন।

৩. ১৫৩ টেস্টে ১৩,০০৬ রান করেছেন জো রুট। আর ৩৭৩ রান করলে তার রান হবে ১৩,৩৭৯। সে ক্ষেত্রে রিকি পন্টিংকে (১৩,৩৭৮) টপকে টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হবেন ইংল্যান্ডের ব্যাটসম্যান। শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার (১৫,৯২১)।

৪. ইংল্যান্ডের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬৪ ম্যাচে ৫৫৪৩ রান করেছেন জো রুট। যদি এই পাঁচ টেস্টে তিনি অন্তত ৪৫৭ রান করেন তাহলে ৬০০০ রান হবে তার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড হবে রুটের।

৫. পাঁচ টেস্টে ১৪২ রান করতে পারলে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রান হবে রুটের। এই কীর্তি রয়েছে রিকি পন্টিং, মাহেল জয়বর্ধনে ও কুমার সঙ্গকারার।

৬. ভারতের বিরুদ্ধে ৩০ টেস্টে ১০ বার সেঞ্চুরি করেছেন রুট। একমাত্র স্টিভ স্মিথ ভারতের বিরুদ্ধে বেশি (১১) টেস্ট শতরান করেছেন। এই সিরিজে আর দুটি শতরান করলেই স্মিথের রেকর্ড ভাঙবেন রুট।

৭. ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের দেশে ৯ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। যদি এই সিরিজে তিনি আর ১২ উইকেট নিতে পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট হবে তার।

৮. সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে ৩৫ টেস্টে ১৪৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতের বোলারদের মধ্যে তিনি এই চার দেশে সর্বাধিক উইকেট নিয়েছেন। এই সিরিজে আর দুটি উইকেট নিতে পারলে এশিয়ার বোলারদের মধ্যে এই চার দেশে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক হবেন তিনি। ভাঙবেন ওয়াসিম আকরামের (১৪৬) রেকর্ড।

৯. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন বুমরাহ। এই সিরিজ়ে আর দুইবার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিতে পারলে টেস্ট বিশ্বকাপে রেকর্ড হবে তার। এখনও পর্যন্ত সেই রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের দখলে। ১১ বার এই কীর্তি করেছেন তিনি।

১০. একটা রেকর্ড অবশ্য নিশ্চিত হলো। শুক্রবার ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো শুভমান গিলে। তিনি পঞ্জাবের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit