মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ইরানের পারমাণবিক কেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা, ইসরাইলকে মস্কোর সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা মনে করি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলি আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি এবং বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়ার মতো পদক্ষেপ। জাখারোভা বিশেষভাবে ইরানে রাশিয়ান কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 
ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশেষ করে বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রুশ বিশেষজ্ঞদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’চলমান সংঘর্ষে যেকোনো সামরিক সম্পৃক্ততার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছে মস্কো।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা ওয়াশিংটনকে এই পরিস্থিতিতে সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করতে চাই, যা সত্যিই অপ্রত্যাশিত নেতিবাচক পরিণতি-সহ একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ হবে। এছাড়াও ইরানে ইসরাইলি হামলাকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন মারিয়া জাখারোভা। 
সূত্র: আনাদোলু এজেন্সি 

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit