শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নুসরাত ফারিয়ার ছন্দে ফেরার চেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘদিন ধরেই কাজে তার ছন্দপতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলন পরবর্তী সমালোচনার মুখে পড়তে হয় তাকে। 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে রুপদান করা এ অভিনেত্রী ছাত্র আন্দলনের সময় দেশে ছিলেন না। আন্দোলন পরবর্তী দেশে আসলেও, সেভাবে নিজেকে কাজে ব্যস্ত করতে পারেননি। মাঝে তার অভিনীত ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও, সেটির ভাগ্যেও ঘটে ভরাডুবি। 

এদিকে গত মাসেই বিদেশ যাবার সময় ১৮ মে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় আটক করা হয়েছিল তাকে। একদিন কারাভোগের পর জামিনে ছাড়া পান তিনি। এরপর আর তার দেখা মেলেনি।  তবে চেষ্টা করছেন ছন্দে ফেরার। অবশেষে এক মাস পর তিনি কাজে ফিরলেন।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন ‘১ মাস পর’। শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীকে মাইক্রোফোনের সামনে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে।  অর্থাৎ এক মাস পর ডাবিংয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit