রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এলাচ ভেজানো পানি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৮ Time View

স্বাস্থ্য ডেস্ক : খাবার খেতে বসলে মুখে এলাচ চলে আসলে মুখের স্বাদটাই মাটি হয়ে যায় অনেকের। মনে মনে ভাবতে থাকেন, এলাচ খাবারে না দিলেই কী হয়? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এলাচ এমন একটি মসলা, যা নানান অসুখ দূর করতে সাহায্য করে।

এজন্য প্রথমে একটা পাত্রে এক লিটার পানি নিয়ে নিতে হবে। এবার তাতে ৫ থেকে ৬টি এলাচ চিরে দিয়ে দিন। সারারাত এলাচ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে এলাচ ভেজানো পানি ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে যখন তিন চতুর্থাংশ হয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন। এবার পানি থেকে এলাচ ছেঁকে নিন। আর এলাচের পানি দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে।
 
এবার চলুন জেনে নেয়া যাক, এলাচের পানি খেলে কী কী উপকার পাবেন?

১. ডায়াবেটিসে উপকারী: বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিসে আক্রান্তদের জন্য এলাচের পানি দারুণ উপকারী। এছাড়াও নিয়মিত এলাচের পানি খেলে রক্তে শর্করার মাত্রা সঠিক থাকে।

২. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর: যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত এলাচের পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও হজমের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে এলাচের পানি।
 
৩. ওজন কমানো: অতিরিক্ত ওজন কমাতে একটু বেশি সাহায্য করবে এলাচের পানি। এতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে দিতে দারুণ উপকারী।

৪. হৃদরোগের ঝুঁকি কমায়: উচ্চ কোলেস্টেরলের সমস্যায় দারুণ উপকারী এলাচের পানি। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই উপকারী পানীয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit