রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

এক ইলিশের দাম ৬,৪৮০ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৫৩ Time View

ডেস্ক নিউজ : মেঘনায় জেলের জালে ধরা পড়ল রাজা ইলিশ। ওই ইলিশের ওজন ২ কেজি ৭০ গ্রাম; যা ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতু‌লি মাছঘাটে ওই ইলিশ‌টি স্থানীয় মাছ ব্যবসায়ীদের উপস্থিতিতে ডাকে (নিলাম) তোলা হয়। সেখানে সর্বোচ্চ ডাকে কিনে নেন ও‌ই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।

আড়তদার মো. কামাল হোসেন জানান, বৃহস্প‌তিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মা‌ঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ‌টি। ভোলা সদরের ধ‌নিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামা‌ঝি মেঘনা নদীতে ধ‌রা পড়ে ইলিশ‌টি। যার ওজন ২ কে‌জি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে ত‌ছির মা‌ঝি তুলাতু‌লি মাছঘাটে মাছ‌টি নিয়ে আসেন। এরপর ডাকের (নিলাম) মাধ্যমে ইলিশ‌টি আমি সর্ব্বোচ ডাকে কিনে নেই। এ সময় কয়েকজন আড়তদার ও মৎস্য ব্যবসায়ী ছিলেন কিন্তু তাদের চেয়ে বেশি দাম বলায় আমি জিতে যাই।

তি‌নি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে ডাক শুরু হয় এরপর বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। এই মাছ‌টি বরিশাল আড়তে সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকায় বি‌ক্রি করতে পারবেন বলেও দাবি করেন তি‌নি। এছাড়া ২ কে‌জি ওজনের বেশি ইলিশ মাছকে রাজা ইলিশ বলে জানান তি‌নি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত কয়েক দিনে ইলিশ ধরার নিষেধাজ্ঞা ও নি‌ষিদ্ধ কারেন্ট জা‌ল ধ্বং‌সের অভিযান অব্যাহত থাকায় নদীতে এখন বড় বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। এছাড়া আগামীতেও তারা সব ধরনের অভিযান সফলভাবে সম্পূর্ণ করবে। এতে আরও বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে বলেও দাবি করেন তি‌নি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit