বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ

মার্কিনমুলুকে পেয়ারা পাতার চড়া দাম, কিন্তু কেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেয়ারা মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর। আমরা সবাই জানি কিন্তু পেয়ারাগাছের পাতা যে স্বাস্থ্যের জন্য এক অমূল্য সম্পদ তা কি জানি। আমরা অনেকেই তা জানি না। আমাদের দেশে যখন পেয়ারা পাতা ফেলে দেওয়া হয়, তখন আমেরিকার বাজারে এই পাতা রীতিমতো চড়া দামে বিক্রি হয়। পেয়ারা পাতার ঔষধি গুণ এবং এর আন্তর্জাতিক চাহিদা নিয়ে আজকের এ প্রতিবেদন।

চলুন জেনে নেওয়া যাক, পেয়ারা পাতার ঔষধি গুণ—

পেয়ারা পাতার পুষ্টিগুণ

পেয়ারা পাতা ভিটামিন ‘সি’, ফ্ল্যাভোনয়েড, পলিফেনল, ক্যারোটিনয়েড এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা বিভিন্ন রোগপ্রতিরোধে সহায়ক। এক গবেষণায় দেখা গেছে, পেয়ারা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, ত্বক ও চুলের যত্ন এবং ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাতার নির্যাস ডায়রিয়া, গ্যাস্ট্রিক আলসার, এবং মুখের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

এর স্বাস্থ্য উপকারিতাও অনেক। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে পেয়ারা পাতা। পেয়ারা পাতার চা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হয়। এতে থাকা কোয়ারসেটিন ও ফ্ল্যাভোনয়েড ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। 

এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত পেয়ারা পাতার চা পান করলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের উপকার হয়।

এ ছাড়া হজমশক্তি উন্নতি ঘটে। পেয়ারা পাতায় থাকা ফাইবার ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। এটি কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও গ্যাসের সমস্যা কমায়। পেয়ারা পাতা ফুটিয়ে সেই পানি পান করলে পাচনতন্ত্র সুস্থ থাকে। আর পেয়ারা পাতা চিবালে বা এর পানি দিয়ে কুলি করলে মাড়ির সমস্যা, দাঁত ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর হয়। এর অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ মুখের সংক্রমণ প্রতিরোধ করে।

আবার ত্বক ও চুলের যত্নেও কাজ করে পেয়ারা পাতা। ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমায় এবং ত্বকের জেল্লা বাড়ায়। এ ছাড়া পেয়ারা পাতার পানি দিয়ে মাথা ধুলে চুল পড়া কমে এবং চুলের গোড়া মজবুত হয়।

এ ছাড়া ক্যানসার প্রতিরোধ করে পেয়ারা পাতা। এর নির্যাস ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। এতে থাকা লাইকোপিন ও ভিটামিন ‘সি’ ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে।

আমেরিকায় বাজার পেয়ারা পাতার

অবিশ্বাস্য নয়, এটিই সত্যি— আমেরিকায় পেয়ারা পাতার বাজার রয়েছে। এর চাহিদাও দিন দিন বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে প্রাকৃতিক উপাদানের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে পেয়ারা পাতার চা, নির্যাস ও ক্যাপসুল বাজারে এসেছে। আমেরিকার সুপারমার্কেট এবং অনলাইন প্ল্যাটফর্মে পেয়ারা পাতার পণ্য বিক্রি হচ্ছে নিয়মিত। এই পাতার চা ও ত্বকের যত্নের পণ্য এবং ঔষধি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমেরিকার স্বাস্থ্য খাদ্য দোকানে পেয়ারা পাতার প্যাকেট ১০ থেকে ২০ ডলারে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেয়ারা পাতার তেল ও ক্রিমও ত্বকের যত্নে জনপ্রিয়। এই পাতা আমেরিকায় আমদানি করা হচ্ছে। প্রধানত দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ক্যারিবীয় অঞ্চল থেকে আমদানি করা হয়। 

এ ছাড়া ভারতের গ্রামীণ অঞ্চলে পেয়ারা পাতার ঔষধি ব্যবহার প্রচলিত আছে। অনেকে ডায়রিয়া, দাঁতব্যথা এবং ত্বকের সমস্যার জন্য পেয়ারা পাতা ব্যবহার করে থাকেন। শেষ আর পেয়ারা পাতার উপকারিতা যেমন আছে, তেমনই অপকারিতাও আছে। সেজন্য সতর্কতা অবলম্বন করে এর ব্যবহার করা উচিত। পেয়ারা পাতার উপকারিতা অনেক হলেও অতিরিক্ত ব্যবহারে কিছু সমস্যা হতে পারে। অতিরিক্ত পেয়ারা পাতার চা পান করলে পেটে ব্যথা কিংবা ডায়রিয়া হতে পারে। যারা নিম্ন রক্তচাপের সমস্যায় ভোগেন বা নির্দিষ্ট ওষুধ সেবন করেন, তাদের পেয়ারা পাতা ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কীভাবে ব্যবহার করবেন পেয়ারা পাতা, জেনে নিন—

৫-৬টি কচি পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে ছেঁকে নিন। এই চা দিনে একবার পান করলে ডায়াবেটিস ও হজমের সমস্যা কমবে আসবে। আর ত্বকের যত্নে পেয়ারা পাতা বেটে পেস্ট তৈরি করে মুখে লাগালে ত্বকের দাগছোপ কমে যাবে। এ ছাড়া চুলের যত্নে পেয়ারা পাতা ফুটানো পানি দিয়ে মাথা ধুলে চুল পড়া বন্ধ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit