বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই’-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা  হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ  প্রাঙ্গনে মেলার উদ্বোধন  করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল  হক, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, উপ-সহকারি কৃষি অফিসার আমজাদ হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার ,রুপন দে,  উপ-সহকারি কৃষি অফিসার  জয়নাল আবেদীন,উপ-সহকারি কৃষি অফিসার নুর মোহাম্মদ সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়,শিক্ষা প্রতিষ্ঠানে, বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।মেলায় বিভিন্ন দেশীয় ফল এবং ফল গাছের চারা প্রদর্শনীর  স্টল  সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। 
কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৫, /বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit