মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দৌলতপুরে স্কুল শিক্ষক রিমেল কে কুপিয়ে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৬৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান রিমেল গত ৬ জুন বিকেলে গ্রামের বাড়ী সাদীপুর নিজ জমিজমা দেখতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাসুয়ার কোপে মারাত্মক জখম এবং আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

জানাগেছে, গত ৬ জুন বিকালে মেহেদী হাসান রিমেল শাদিপুর গ্রামের বাড়িতে নিজ জমির চাষ আবাদ দেখাশোনার জন্য গেলে, প্রতিপক্ষ আসামি আব্দুল্লাহ আল ইলিয়াস রিপন (৩৫) পিতা-মৃত-মহাব্বত আলী, গ্রাম সাদিপুর, ওৎ পেতে থেকে আসামি রিপন, রিমেলকে দেখে তাকে খুন করার উদ্দেশ্যে উপর্যুপরি ধারালো হাসুয়া দিয়ে কোপাতে থাকে, শিক্ষক রিমেল হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার দুই হাতে কব্জি ও তালু মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে আসামি রিপন পালিয়ে যায়। রিমেল কে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে দৌলতপুর থানায় গত ৯ জুন একটি মামলা দায়ের করা হয়, মামলা নম্বর- ১৬, দুই সপ্তাহ পার হলেও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীকে গ্রেপ্তার না করায় রিমেলের পরিবার এ ব্যাপারে শঙ্কা প্রকাশ করছে। এদিকে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থী ও এলাকাকাসী এ হামলাকারীকে আটক না করায় ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit