রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

মাটিরাঙ্গায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন। 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে  উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম -সাধারন সম্পাদক মোশাররফ হোসেন।

উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো.জামাল উদ্দিন জালাল এর সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে  বিশেষ অতিথি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: বদিউল আলম বদি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জিয়াউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদিন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম,বড়নাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.মমিনুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী সজল সহ, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের প্রেতাত্বারা এখনো ঘাপটি মেরে বসে আছে আমাদের সতর্ক থাকতে হবে।

তারা যেন সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী মন্তব্য করে তিনি আরো বলেন, দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়, স্বতস্ফুর্তভাবে নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit