শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ও ২ পাইলট আটকের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে। এবার ইরানের রাজধানী তেহরানের কাছে ভারামিন শহরের আকাশসীমায় ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত ও দুই পাইলট আটকের দাবি করেছে ইরান।

বুধবার সকালে ভারামিনের গভর্নর হোসেইন আব্বাসি এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদন এই খবর প্রকাশ করেছে।

ঘটনাস্থলে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে থাকা একজন সংবাদদাতা বলেছেন, ‘স্থানীয় সময় আনুমানিক ভোর ৫টার দিকে ড্রোনটি ভূপাতিত করা হয়। কোনো স্থাপনায় আঘাত করার আগেই ড্রোনটিকে গুলি করে ধ্বংস করা হয়েছে।’

এ দিকে তেহরান টাইমস জানিয়েছে, ইসরায়েলের একটি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান তেহরানের কাছে ভূপাতিত করেছে ইরান।

ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেইন আব্বাসি বুধবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।’

আটক দুই পাইলটের ছবি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তেহরান টাইমস।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। গত শুক্রবার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল ইরান।

এফ-৩৫ যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান। এটি রাডারে সহজে ধরা পড়ে না। এর একাধিক সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এটি ব্যবহার করে।

গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

আজ বুধবার ষষ্ঠ দিনে গড়াল ইসরায়েল–ইরান সংঘাত। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪০ জন নিহত হয়েছে। আর ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে অন্তত ২৪ জন।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৫, /বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit