বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
‘ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন ছিল ভুল’ ইরান সংঘাতকে ‘ধর্মযুদ্ধে’ রূপ দেওয়ার চেষ্টায় যুক্তরাষ্ট্র–ইসরাইল, সফল হবে কি? ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ইফতারের জন্য কি অজু করতেই হবে? জাতীয় দলে ফেরার শেষ বড় সুযোগ নেইমারের সামনে, করতে হবে যা সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার ব্যক্তিগত চ্যাটের ৪৪টি স্ক্রিনশট প্রকাশ করে যা বললেন তিথি অস্ত্রোপচারের পর প্রথমবার নিজের অনুভূতি জানালেন তানিয়া বৃষ্টি পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

কাছের মানুষকে হারিয়ে আমেরিকা থেকে শোকবার্তা প্রিয়াঙ্কার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ আংকেল। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা। এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো বোন মানারা চোপড়া এবং ফুফু কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।

‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’

সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন মানারা চোপড়া এবং দ্রুত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় তার সেই মুহূর্ত ধরা পড়ে। সেসময় তার সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit