সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সংবলিত জার্সি উপহার রোনালদোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জার্সি উপহার দিয়েছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জার্সিতে রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ছিল শান্তির বার্তা। স্মারক উপহার হাতে পেয়ে তাকে প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প।

চলতি সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প যখন কানাডার ক্যালগেরি শহরে পৌঁছান জি-৭ নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য। তখন তার হাতে রোনালদোর সাক্ষরিত পর্তুগালের জার্সি তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

তিনি ট্রাম্পকে জানান, জার্সিতে একটি বিশেষ বার্তা রয়েছে। এরপর বার্তাটি ট্রাম্পকে পড়ে শোনানো হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপহার, শান্তির জন্য খেলছি, সিআর৭।’ বার্তাটি শুনে ট্রাম্প বলেন, ‘দুর্দান্ত, আমি এটাই পছন্দ করি। শান্তির জন্য খেলা।’

এসময় জার্সি জার্সিটি উঁচিয়ে ধরে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে বলেন, ‘তারা বলে যে তিনিই (রোনালদো) সর্বকালের সেরা (ফুটবলার)।’

রোনালদোর স্বাক্ষরিত জার্সিটি ট্রাম্পের হাতে তুলে দেওয়ার মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মার্গো মার্টিন। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সহকারী ও যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit