বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

গৌরীর রেস্তরাঁর গোপন দরজার তথ্য ফাঁস, কী কাজে ব্যবহার করে শাহরুখ পরিবার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মালিকানাধীন মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত রেস্তরাঁ ‘টোরি’ নিয়ে দীর্ঘদিন ধরেই আগ্রহ ছিল ভক্তদের। এবার সামনে এলো এক চমকপ্রদ তথ্য—রেস্তরাঁটির এক কোণে রয়েছে একটি গোপন দরজা, যা ব্যবহার করেন শুধু খান পরিবার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘টোরি’র প্রধান রন্ধনশিল্পী স্টেফান গাডিট এই তথ্য প্রকাশ করেন। তিনি জানান, এই গুপ্ত দরজা দিয়ে সরাসরি রেস্তরাঁয় প্রবেশ করা যায়, তবে দরজাটি কোথায় অবস্থিত, তা অধিকাংশেরই অজানা। মূলত ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতেই এই ব্যবস্থা রাখা হয়েছে, যা খান পরিবারের যাতায়াতের জন্যই নির্ধারিত।

শুধু গুপ্ত দরজার রহস্য নয়, স্টেফান জানিয়েছেন শাহরুখ খান ও তার পরিবারের পছন্দের খাবারের কথাও। তিনি বলেন, শাহরুখ, গৌরী ও তাদের ছোট ছেলে আব্রাহাম খান নিয়মিত ‘টোরি’ থেকে খাবার অর্ডার করেন। ছোট্ট আব্রাহাম বিশেষভাবে সুশি খেতে ভালোবাসে। অন্যদিকে আরিয়ান খান ও সুহানা খান প্রায়ই বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় আসেন। সময় না থাকলে তারা খাবার অর্ডার করে, যা ঘরে পৌঁছে দেওয়া হয়।

স্টেফানের কথায়, শাহরুখ খান নিজেও ‘টোরি’তে বেশ কয়েকবার এসেছেন। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতে এসেছেন তিনি। এমনকি তার ব্যক্তিগত সহকারী পূজা দাদলানির বিবাহবার্ষিকী উদ্‌যাপনও হয়েছিল এই রেস্তরাঁয়। সেখানে একটি বিশেষ ভেড়ার মাংসের পদ শাহরুখের ভীষণ প্রিয়, যা তিনি প্রায়শই অর্ডার করেন।

‘টোরি’ শুধু তার খাবার নয়, নিজের আভিজাত্যপূর্ণ পরিবেশ ও খান পরিবারের সঙ্গে সম্পর্কের কারণে হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণ। এখন সেই রেস্তরাঁর ভেতরের এই অজানা তথ্য আরও বাড়িয়ে দিয়েছে কৌতূহল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit