সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাওহিদ ব্যাটারি চালিত একটি ভ্যানে করে উপজেলার মহিমাগঞ্জ থেকে বই কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিল। রাস্তা সংস্কারের কাজ চলায় রাস্তার লোহার রডের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তাওহীদ। এ সময় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধানের তুষ বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ সময় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit