সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চৌগাছায় নোভা এইড হাসপাতাল সিলগালা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে নোভা এইড হাসপাতাল সিলগালা করে দিয়েছেন যশোরের সিভিল সার্জন। চিকিৎসক ও নার্স না থাকা, এক্সরে করার জন্য নেই রেডিওগ্রাফার ও প্যাথলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় নেই ল্যাব টেকনোলজিস্ট, অপারেশনে ব্যবহার জীবন রক্ষাকারী বিভিন্ন ঔষধ সংরক্ষণ বিধি না মানা, অপারেশনের বর্জ্য সঠিক নিয়মে সংরক্ষণ না করাসহ নানা অভিযোগে এ ক্লিনিক সিলগালা করা হয়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্লিনিকটিতে নানা অনিয়ম চলছিল। অভিযানে গিয়ে দেখা যায়, ক্লিনিকটিতে দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি, যেখানে নিয়ম অনুযায়ী সবসময় দুইজন চিকিৎসক থাকার কথা। ক্লিনিকে কোনো ডিপ্লোমাধারী নার্স নেই। এছাড়া ২০২১ সালের পর থেকে ক্লিনিকটির লাইসেন্স নবায়ন করা হয়নি। অপারেশন থিয়েটারে অতিরিক্ত অস্ত্রোপচারের সুতা পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি ওষুধের তালিকায় থাকা মলদারের ক্যাপসুল ফ্রিজে সংরক্ষিত ছিলো না।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি জানান, গোপন অভিযোগের ভিত্তিতে নোভা এইড হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় চিকিৎসা ক্ষেত্রে নানা অনিয়ম ধরা পড়ায় এ ক্লিনিক সিলগালা করা হয়। তিনি বলেন”ওটির (অপারেশন থিয়েটার) বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেটি খুলে দেয়া হবে। তবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের অপারেশন করা যাবে না।”

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, নোভা এইড হাসপাতালে চিকিৎসক ও নার্স না থাকা, অপারেশনে ব্যবহার বিভিন্ন ঔষধ সংরক্ষণ বিধি না মানাসহ নানা অভিযোগ ছিলো। ফলে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ছিলো। এসব খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে এ সকল অভিযোগের সত্যতা পাওয়া যায় তাই নোভা এইড হাসপাতাল সিলগালা করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit