শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

খাগড়াছড়িতে দশ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যত্রুম উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে  খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় দশ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যত্রুম উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকালের দিকে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় দশ  দিনব্যাপী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি  জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দশ  দিনব্যাপী  মহিলা সদস্যদের জন্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণ  কার্যত্রুম উদ্বোধন করেন  গুইমারা আনসার ব্যাটালিয়ন এর পরিচালক ও অধিনায়ক এ এইচ এম মেহেদী হাসান।
এসময় খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  রোকেয়া পারভীন,  সহ উপজেলা প্রশিক্ষক,  ইউনিয়ন দলনেতা -দলনেত্রী উপস্থিত ছিলেন । দশ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর  (দুই) প্লাটুন মোট ৬৪ জন তরুনী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।প্রশিক্ষনার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা আওতায় দক্ষতা উন্নয়ন নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা  অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে পরিচালক  এ এইচ এম মেহেদী হাসান বলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমাজ তথা রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit