বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

‘বিশ্বকাপে খেলা আমাদের জন্য স্বপ্নের মতো’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপে রোববার বায়ার্ন মিউনিখের কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েও শিষ্যদের নিয়ে গর্বিত অকল্যান্ড সিটির কোচ ইভান ভিসেলিচ! ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিউজিল্যান্ডের ক্লাবটির খেলাটাই বড় বিস্ময়। 

টুর্নামেন্টের একমাত্র অপেশাদার দলটির জন্য ফুটবল অনেকটা বিনোদনের উপলক্ষ্য। সকাল হলেই অকল্যান্ড সিটির অধিকাংশ খেলোয়াড় দৈনন্দিন জীবিকার খোঁজে বেরিয়ে পড়েন। কেউ কোমল পানীয় বিক্রেতা, কেউ রিয়েল এস্টেট এজেন্ট, কেউ শ্রমিক, কেউ ছাত্র, আবার কেউবা শিক্ষক! কোচ ভিসেলিচের মতো অনেক খেলোয়াড়ও যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে খেলতে এসেছেন নিজেদের মূল পেশায় বিনা বেতনে ছুটি নিয়ে।

একদল অপেশাদার ফুটবলার নিয়ে গড়া দলটি গত বছর ওশেনিয়া চ্যাম্পিয়ন্স লিগ জিতে ৩২ দলের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিলেও বায়ার্ন মিউনিখের মতো পরাশক্তির সামনে দাঁড়াতে পারেনি। তবে এতে কোনো গ্লানি নেই কোচ ভিসেলিচের, ‘অপেশাদার পর্যায় থেকে বিশ্বকাপে খেলতে আসা আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের মতো। আমরা জানতাম, বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুব কঠিন হবে। আমরা ফুটবলের বাস্তবতা বুঝতে পেরেছি। কিন্তু এতে কোনো গ্লানি নেই। আমি বরং ছেলেদের প্রচেষ্টার জন্য গর্বিত।’

কোমল পানীয়র বিক্রয় প্রতিনিধির কাজ করে জীবিকা নির্বাহ করা অকল্যান্ড সিটির অধিনায়ক মারিও ইলিচ নিজেদের বাস্তবতা তুলে ধরেছেন এভাবে, ‘মানুষ বলে পেশাদার খেলোয়াড়রা অনেক পরিশ্রম করে, যা ঠিক। কিন্তু আমরা ফুটবলের বাইরে দুটি, এমনকি কেউ কেউ তিনটি কাজ করেও বিশ্বের শীর্ষ পর্যায়ে খেলার চেষ্টা করছি।’

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit