বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বদহজমের সমস্যা আছে যেভাবে বুঝবেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আমাদের শরীরে অনেক সময়েই বেশ কিছু সমস্যা দেখা দেয়। যেগুলোকে আমরা খুব সাধারণ সমস্যা ভেবে একেবারেই পাত্তা দিই না।  তবে এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো অবহেলা করা অনুচিত। এসব লক্ষণই জানিয়ে দেয় যে আমাদের শরীর বড়সড় সমস্যা হতে চলেছে।

এমন কিছু লক্ষণ রয়েছে, যেগুলো জানিয়ে দেয় যে হজমশক্তির সমস্যা হয়েছে। দুর্বল হয়ে পড়েছে পেটের স্বাস্থ্য। তাই জটিল রোগ হওয়ার আগেই এসব লক্ষণ চিনে রাখুন। কী সেসব লক্ষণ, যেসব কারণে হজমে গুরুতর সমস্যা দেখা দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক-

১। বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণই পেটে চিনচিনে ব্যথা বা অস্বস্তি হতে পারে। কিছু খেলেই মনে হবে যেন পেটে ব্যথা হচ্ছে। এখনি মনে হচ্ছে বাথরুমে দৌড়াতে হবে।

২। বদহজমের সমস্যা মানে খাবার সঠিকভাবে হজম না হওয়া। এর ফলে চোঁয়া ঢেকুর উঠতে পারে। সারাক্ষণ এই অস্বস্তিকর ঢেকুর উঠতে থাকলে এখনই সাবধান হওয়া জরুরি।

৩। অনেকদিন ধরে বদহজমের সমস্যায় ভুগলে মনে হবে পানি খেলেও এসিডিটি হয়ে যাচ্ছে। এসিডিটির সমস্যা প্রবলভাবে দেখা গেলে একেবারেই অবহেলা করবেন না।

৪। সামান্য কিছু খেলেও অনেকেরই টক ঢেকুর উঠতে থাকে। এর অন্যতম কারণ বদহজমের সমস্যা। এই লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। অবহেলা করলে বিপদ বাড়বে।

৫। খাবার দেখলে অনীহা, খিদে না থাকা, গা-গোলানো ও বমিভাব- এগুলো বদহজমের কারণেই দেখা যায়। তাই এসব উপসর্গ পরপর কয়েকদিন দেখা দিলে অবহেলা করবেন না। 

৬। বদহজমের সমস্যা থেকে প্রবলভাবে গ্যাসের অসুবিধাও দেখা দিতে পারে। সারাক্ষণ গলায় চাপ লাগতে পারে। অনেকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। আপনি হয়তো ভাবছেন পানি খেলেই সমস্যার সমাধান হবে। কিন্তু তা নাও হতে পারে। বরং জটিল সমস্যা তৈরি হতে পারে। তাই শুরু থেকেই সাবধানে থাকা জরুরি। 

৭। বদহজমের সমস্যা থাকলে সারাক্ষণ পেট আইঢাই করবে। মনে হবে যেন পেট ফুলে ফেঁপে রয়েছে। সামান্য কিছু খেলেই অস্বস্তি হবে। এসব উপসর্গ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।  

দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা বদহজমের সমস্যা অবহেলা করলে পরবর্তীতে পেটের বড় রকমের সমস্যা দেখা দিতে পারে। যাদের প্রচণ্ড এসিডিটি ও গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে অনেকদিন ধরে, বুঝতে হবে আপনার বদহজমের সমস্যা রয়েছে অনেক বেশি। বদহজমের সমস্যায় ভাজাপোড়া, তেলমসলা, ঝাল খাবার এড়িয়ে চলুন। সহজপাচ্য খাবার খান। সঠিক পরিমাণে পানি খান।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit