সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ইরানের ৩৭০ ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে ইসরায়েলের দিকে মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় দেশটির অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে। ভিডিও ফুটেজে হাইফার আশপাশের এলাকায় বিস্ফোরণ, ঘরবাড়িতে আগুন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখা গেছে।

অন্যদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত এরই মধ্যে ইরানে অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit