রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা পলাশপুর বিজিবি জোনের অভিযানে ভারতীয় শাড়ী ও টি-শার্ট জব্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর বিশেষ টহল দলের অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ী ও টি-শার্ট আটক করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন।সোমবার (১৬ জুন) আনুমানিক রাত সাড়ে ১২ টার দিকে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অযোধ্যা বিওপি’র একটি বিশেষ টহল দল বিশেষ তথ্যের ভিত্তিতে পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নির্দেশনায় অযোধ্যা বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকারের উন্নতমানের শাড়ী ১৮৭ পিস এবং টি-শার্ট ২৬৫ পিস আটক করে। 
পলাশপুর জোন ৪০ বিজিবি সূত্রে জানান আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১৫,৮৯,৮০০/- (পনের লক্ষ উননব্বই হাজার আটশত) টাকা। বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত ভারতীয় শাড়ী এবং টি-শার্ট এর সিজার পরবর্তী কাস্টমসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান ভবিষ্যতেও ৪০ বিজিবি কর্তৃক এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজ ও অনুপ্রবেশ প্রতিরোধে ৪০ বিজিব’র সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit