রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রতিশোধ না নেয়া পর্যন্ত যুদ্ধবিরতির আলোচনা নয়: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করে বলেছে, ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। পাশাপাশি, হামলা অব্যাহত থাকলে আলোচনা অনাকাঙ্ক্ষিত বলেও জানিয়েছে তেহরান।

গতকাল রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে ইরান জানিয়ে দিয়েছে, ইসরায়েলি হামলা চলাকালীন তারা যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয়।

রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, “ইরান কাতার ও ওমানকে পরিষ্কারভাবে জানিয়েছে, তারা তখনই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করবে, যখন ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ নেয়া সম্পন্ন হবে।”

এর আগে ইসরায়েলি বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে রয়টার্সকে দেয়া বক্তব্যে উক্ত কর্মকর্তা ওই দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit