শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ইসরায়েলের ওপর ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার রাতের এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, এবং হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর রয়টার্সের।

হাইফায় চলমান উদ্ধার অভিযানে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানানো হয়, সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তেল আবিবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে উদ্ধার তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আবিব ও জেরুজালেমের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডস জানায়, ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি থাকা সত্ত্বেও এবারের হামলায় নতুন কৌশল ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা স্তরকে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করে দেয়। এতে লক্ষ্যবস্তুতে ‘সর্বোচ্চ সাফল্য’ এসেছে বলে দাবি করে তারা।

তেহরান জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার জবাবে এই পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এদিকে, রাতভর হামলার পর ইসরায়েলি সময় সোমবার ভোরেও দেশটির বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit