সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ৩৩০০ ছাড়াল ‘যুক্তরাষ্ট্র ছাড়াও ইসরায়েলের কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ’ ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান

পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য কোনভাবেই বিনষ্ট করা যাবেনা- পার্বত্য সচিব

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৪৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য্য কোনভাবেই বিনষ্ট করা যাবেনা।  পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে সচিব বলেন, পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া বহুতল কোন ইমারত নির্মাণ করা যাবে না। তবে পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণে প্রাকৃতিকগতভাবে নিরাপদ বিবেচনা করে পাহাড় সাজানোর  অনুরোধ জানিয়েছেন তিনি।
রবিবার (১৫জুন) রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর /সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে তিনি এ কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা কর্মচারী ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণের জন্য সরেজমিন রাঙ্গামাটি পরিদর্শন করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক প্রশিক্ষণে মডারেটর ছিলেন।

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit