রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নিজেদের ‘বিশাল অস্ত্রাগার’ দেখে না চীন, বেইজিংকে ধুয়ে দিল টোকিও ব্যর্থতার পর সিনিয়র ব্যাটসম্যানদের ছাঁটাই করছে মুম্বাই ইন্ডিয়ান্স অভিষেকের ওপর হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল চাঁদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল

বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়মে পরিবর্তন আসছে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি লাইনে এই বানি হপ ক্যাচ ধরার নিয়মে পরিবর্তন আনছে আইসিসি ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। নতুন নিয়ম অনুসারে, সীমানার উপর ‘বানি হপ’ এখন অবৈধ বলে বিবেচিত হবে। বৈধ হতে হলে এখন সীমানার ভিতরে থাকাবস্থায় বলটি স্পর্শ করতে হবে।

অনেক ক্ষেত্রে বলকে সীমানার ভেতরে ছুঁড়ে মারা ফিল্ডার অনেক সময় বাইরেই থেকে যান, মাঠের ভেতর অন্য কোনো সতীর্থ সেই ক্যাচটি নিয়ে থাকেন। নতুন নিয়মে এটি ক্যাচ হিসেবে বিবেচিত হবে না। একই সময়ে যখন দুজন খেলোয়াড়ের সম্মিলিত প্রয়াসে সীমানার উপর একটি ক্যাচ ধরা হবে, তখন দুজনকেই সেই সময়ের মধ্যে সীমানার ভিতরে থাকতে হবে।

বানি হপ ক্যাচের নিয়মে পরিবর্তনের বীজ বপন হয়েছিল ২০২৩ সালের বিগ ব্যাশে। সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের ক্যাচ ধরার সময় সীমানার বাইরে চলে যান ব্রিসবেন হিটের মাইকেল নেসের, তার আগেই বল বল ছুঁড়ে মারেন তিনি। কিন্তু বলটি চলে যায় সীমানার বাইরে, নেসের শূন্যে লাফিয়ে সেটা ধরে ভেতরে পাঠান, ফিরে এসে নিজেই ক্যাচ নেন। সেটা নিয়ে অনেক বিতর্কের পর আইসিসি নিয়মে পরিবর্তন আনতে উদ্যোগী হয়।

আইসিসি নতুন নিয়মের ব্যাখ্যা প্রতিটি সদস্য দেশের ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দিয়েছে। জানা গেছে, জুন মাসের শেষ দিকে এই নিয়ম চালুর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এই বছর থেকেই নিয়মটি কার্যকর হতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit